Tuesday, May 22, 2012

ওই পুরনো খাতা থেকে ৩


এই তো কেমন অন্ধকারেই হাতড়ে নিচ্ছি
ফোঁকরগুলো হাতড়ে দেখছি এই তো কেমন
আলতো করে জিভ বোলাচ্ছি আস্তে আস্তে
পর্দা পাচ্ছি ঠান্ডা গরম পর্দা ছিঁড়ছি
ঢুকছি কেমন অন্ধকারেই আস্তে আস্তে
ঢুকছি আর সেঁধিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি
দেখছি এখন
          জনন তন্ত্র
                 পুরুষ তন্ত্র
সব একাক্কার ছুরির মতন বিঁধছে আমার
পেটের তলায় রাস্তাগুলো শিরায় শিরায়
দপদপিয়ে ফুলছে ফাঁপছে উপচে পড়ছে
উগড়ে দিচ্ছে নতুন জনম অন্ধকারেই
নতুন জীবন খুঁজছে আলো খাচ্ছে আলো
অন্ধকারেই কে জানে সে কেমন করে
পাচ্ছে আলো খাচ্ছে আলো অন্ধকারেই কালো কালো
মুন্ডুগুলো নাচছে কেমন ঝল্‌সে যাচ্ছে বর্শা ফলায়
গৈরিকতায়
          স্বস্তিকারা
             উড়ছে হাওয়ায়
                   উড়ছে
                       হাওয়ায়



[২৩ জানুয়ারি, ২০০৯]

No comments:

Post a Comment

'আমিষ': ভালবাসার বিনির্মাণ

"আমিষ" ভালবাসার বিনির্মাণ   শুভ্রদীপ দাশগুপ্ত       আমিষ (২০১৯, অসমিয়া) রচনা ও নির্দেশনাঃ ভাস্কর হাজারিকা     অবশেষে ছবিটি দেখ...