যেভাবে এসেছ তুমি
দাঁড়িয়েছ যেখানে এসে,
ভালোবেসে
তাকানো যায় না আর,
বিশ্বাস করো
ভালোবাসা যায় না
জানি আজও আছে সেই সব
নতুন ধানের গন্ধ
বুক ফুটে ওঠা একটু
একটু
.....................
ফ্রকের কিশোরী আর
প্রজাপতি আর ঘাসফড়িঙ
টিলা থেকে নেমে আসে
সব
নেমে আসে পর্দা হয়ে
বুকের উপর সেজে যায়
সামাজিক বয়সের ওড়নায়
.....................
তবু আজ,
সত্যি বলছি,
সব জেনে শুনেও
তাকানো যায় না......
No comments:
Post a Comment