Monday, May 9, 2011

...বৃথাই ভেজেন, বৃথাই ভেজান

ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ ইন্ডিয়া তাঁর শ্রেষ্ঠ মানব হিসেবে দুজনের কথা উল্লেখ করে আসছে। দুজন ব্যক্তি, আধুনিক ভারতের শ্রেষ্ঠতম দুই ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধী। অত্যুক্তি হবে না যদি বলি বাইরের বিপুল বিশ্বের অনেকখানির কাছেই ভারতের পরিচিতিই হল গান্ধী আর 'টেগোরের' দেশ। আর আমরা ভারতবাসীরা সেটাকে বেশ উপভোগ করেই আসি। খুশী খুশী এন্ডোর্স করি ব্যাপারটা। গর্বও তো করেই থাকি, তাই না? অথচ, স্বাধীন ভারত, তার সমাজব্যাবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, ধর্ম, প্রভৃতি সম্বন্ধে এই দুই শ্রেষ্ঠ ভারতীয়র যা বক্তব্য ছিল, আমরা অতি সুনিপুণ উপায়ে দীর্ঘকাল ধরে তার ঠিক উল্টো পথে হাঁটছি। পঁচিশে বৈশাখ, আরো একটা পঁচিশে বৈশাখে পৌঁছে আবারও মনে হল, এই তারিখটা আর ২ অক্টোবর রাজ্য বা দেশের বিভিন্ন জায়গায় উথলে পড়া দেশপ্রেম আর এই দুজনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের হিড়িক কি ভীষণ হাস্যকর ঠেকে। কি অদ্ভূত আর কি গভীর আমাদের দ্বিচারিতা!

'আমিষ': ভালবাসার বিনির্মাণ

"আমিষ" ভালবাসার বিনির্মাণ   শুভ্রদীপ দাশগুপ্ত       আমিষ (২০১৯, অসমিয়া) রচনা ও নির্দেশনাঃ ভাস্কর হাজারিকা     অবশেষে ছবিটি দেখ...