বাঁচতে আমায়
বিন্ধ্যাচলের অশ্রু নিয়ে বোনা
হৃদয় তোমার...
এখানে আমার কান্না
সাতটি যুবক – তরতাজা সাত প্রাণ
ঘুমায় দ্যাখো,
রক্ত চুমায় লাল, ওরা
পিতার ছোঁয়ায় লাল।
মহুলবিথীর বুক থেকে তুলে নিই
বক্ষে আমার
সাতটি গরম লাশ, ওই
সাতটি নিখোঁজ লাশ
(তাই, অশীতিপর বুদ্ধির কোন্ ঘায়ে
ম্লেচ্ছ আমি,
শুনছ, জগন্নাথ?)
বাঁচার তাগিদে সাতটি তাজা প্রাণ
ঘুমায় এখন
রক্ত চুমায় লাল
বাঁচতে আমায় লজ্জা দিয়ে যায়
বক্ষে ধরা তরতাজা সাত লাশ্
[২৩ সেপ্টেম্বর, ২০০৪]
No comments:
Post a Comment