Monday, May 21, 2012

ওই পুরনো খাতা থেকে ২


মেকি


বলেছো এ’ভাবে আর তো চালিয়ে যাওয়া যায় না... বলেছো এই রাজনীতি
বলেছো অসহ্য আদর্শবাদ জেদী, একগুঁয়ে, স্বেচ্ছাচারী... সাত বছর সাড়ে তিন
মাস... বলেছো বাবা মণি কাকা বলেছো ঠাম্মা বলেছো রাঙা পিসি বলেছো চাপ
অসহ্য চাপ পাশের ফ্ল্যাটের মিহির কাকুর বৌ... তোমারও তো সাতাশ হলো...
বলেছো বাষ্প জমাট চোখে লাল চোখ ঢাকা রুমাল জুড়ে সেদিন কত? অগষ্ট ষোলো?

অথচ আমি তো কখনো কিছুই চালিয়ে যেতে বলি নি সোনা শুধু যদি আপনা থেকেই...
ফ্লাইওভার আর লেকের মাঠে অজস্রবার তোমার ছাদের একলা ঘরে অজস্রবার আমার
মেসে সেই সেই বার মনে আছে কই কখনো তেমন কোনও বাঁধা তোমায় দিই নি সোনা
শুধু যদি আপনা থেকেই গড়িয়ে... কি হয়েছে শপিং মল আর ফোরাম জুড়ে জীবন কিত্‌না
রঙ্গিন গুরু এই তো সবে খোলস ভাঙ্গা তুমি তেমন বুঝলে কোই বাত্‌ নেহি ওই তো সবে ডায়েরিখানার কয়েকটা ঘর কি ছাইপাস্‌ অসহ্য সব আছেই আগুন আছেই তো জল
কমোড ফ্ল্যাশ কিম্বা তোমার বসার ঘরেই আগুন আহা আগুন ওহো আগুন কি উত্তাপ
শরীরখানাও বেশ তো গরম দেখো তখন মন্ত্র কোনও মন্ত্র হবে দেখো আর দেখতে দেখতে
ট্রেণ্ডি পুজো জুরিখ-প্যারিস-রোম-মিউনিখ ভুলতে এ’সব লাগে না তো আধা বছর

ভালো থেকো পারলে থুরি চাইলে তবে মনে রেখো এটাই তবে শেষ মোলাকাত
হলোই না হয় খাতার পাতায় শেষ করতে আবার বলি ভালো ভালো ভালো থেকো


ভুলে গেছিলাম, আরেকটা কথা,
কাল বিকেলে আসছো তো?




[৩০ এপ্রিল, ২০০৬]

No comments:

Post a Comment

'আমিষ': ভালবাসার বিনির্মাণ

"আমিষ" ভালবাসার বিনির্মাণ   শুভ্রদীপ দাশগুপ্ত       আমিষ (২০১৯, অসমিয়া) রচনা ও নির্দেশনাঃ ভাস্কর হাজারিকা     অবশেষে ছবিটি দেখ...