Sunday, June 3, 2012

প্রিয়তমেষু


আমার পক্ষে এখনি কিছু বলে দেওয়া শক্ত
বুকের ভিতর উথালপাথাল দুই জনমের রক্ত
আমার পক্ষে এখনি কিছু বলে দেওয়া শক্ত

সিঁড়ির খানিক নীচেই তো তুই
সিঁড়ির মাঝে দড়া
নাবতে গেলেই হাড় মড়মড়

বেজায় কড়া নাড়ায়

প্রশ্ন এঁকে যাই তবুও জানিয়ে দিয়ে যাই
বুকের রক্ত ঠান্ডা ভাতে আমার তোকেই চাই

No comments:

Post a Comment

'আমিষ': ভালবাসার বিনির্মাণ

"আমিষ" ভালবাসার বিনির্মাণ   শুভ্রদীপ দাশগুপ্ত       আমিষ (২০১৯, অসমিয়া) রচনা ও নির্দেশনাঃ ভাস্কর হাজারিকা     অবশেষে ছবিটি দেখ...