কখনো ভাবিনি এত
তাড়াতড়ি
এত কিছু হয়ে
যেতে পারে
ভাবিনি, এই
তুমি আমি যখন,
ধরা যাক্, সেই
ছোট্ট ঘরটায়
নানান রঙের
গল্পে মশগুল
দরজায় আড়ি পেতে
বিষণ্ণতা
আমার বিষণ্ণতা
অট্টহাসিতে
দমকে দমকে
কেঁপে উঠছিল।
জানলার শার্সিও
কেঁপে যাচ্ছিল সমানে।
অথচ, কি
অদ্ভূত, আমি
বুঝতেই পারি
নি!
আসলে
কখনো ভাবিই নি,
একা থাকার
অভ্যাস যখন আবার
একটু একটু করে
হারিয়ে ফেলছি,
আজীবন
একাকীত্বের চাবি-কাঠি
এক পা – এক পা
করে
অন্য কোনও হাতে
লাল মেখে
তোমার নাকের
নথে,
অথবা রুপোর ওই
কোমরবন্ধে,
নিশ্চিত জায়গা
করে নিচ্ছে।
ভাবি নি, এই সব
বাজে কথাগুলো
একটু
গুছিয়ে-গাছিয়ে নিলেই
যন্ত্রনাকে পাশ
কেটে
কবিতার কাঁধে
কাঁধ মেলাতে পারে।

আসলে
ReplyDeleteকখনো ভাবিই নি,
একা থাকার অভ্যাস যখন আবার
একটু একটু করে হারিয়ে ফেলছি,
আজীবন একাকীত্বের চাবি-কাঠি
এক পা – এক পা করে
অন্য কোনও হাতে লাল মেখে
আমার নাকের নথে,
অথবা রুপোর এই কোমরবন্ধে,
নিশ্চিত জায়গা করে নিচ্ছে।